আবনা : ইরাকের গোয়েন্দা সংস্থা জানিয়েছে আইএসআইএল-এর প্রধান ও স্বঘোষিত খলিফা আবুবকর বাগদাদি প্রায়-মৃত বা ক্লিনিক্যালি ডেড অবস্থায় রয়েছে এবং তাকে ইহুদিবাদী ইসরাইলের একটি হাসপাতালে রাখা হয়েছে।
ইরাকের গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, বাগদাদি গত মার্চ মাসে ইরাকের নেইনাভা প্রদেশে মারাত্মকভাবে আহত হওয়ার পর তাকে ইসরাইল অধিকৃত গোলানে পাঠানো হয়। সেখানে ইসরাইলি হাসপাতালে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছ, কিন্তু শেষ পর্যন্ত বাগদাদির মস্তিষ্ক অচল হয়ে পড়ায় সে সংজ্ঞাহীন অবস্থায় মৃতপ্রায় বা ক্লিনিক্যালি ডেড হয়ে আছে।
বাগদাদির সহকারী আবু আলা আলআফরি এখন তাকফিরি-ওয়াহাবি গোষ্ঠী আইএস-এর নতুন প্রধান হয়েছে বলে জানা গেছে। অবশ্য সিরিয়ায় এই গোষ্ঠীর সদস্যরা বলেছে তারা আল-আফরিকে আইএস-এর নতুন প্রধান হিসেবে মানবে না এবং তাকে সিরিয়ায়ও ঢুকতে দেবে না।
এদিকে আইএসআইএল বা আইএস-এর সন্ত্রাসীরা গত শনিবার আল আনবার প্রদেশে ৫৩ জন সরকারি সেনাকে বন্দি করার পর তাদের সবাইকে হত্যা করেছে।
ওদিকে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারাজানি জানিয়েছেন, গত এক বছরে কুর্দি পিশমার্গ বাহিনী আইএস-সন্ত্রাসীদের দখল থেকে প্রায় ২০ বর্গ-কিলোমিটার অঞ্চল মুক্ত করেছে এবং এই দীর্ঘ সময়ে অন্তত ১১ হাজার তাকফিরি সন্ত্রাসী পিশমার্গ বাহিনীর হাতে নিহত হয়েছে।#
২৮ এপ্রিল ২০১৫ - ১৪:০৩
News ID: 686994
ইরাকের গোয়েন্দা সংস্থা জানিয়েছে আইএসআইএল-এর প্রধান ও স্বঘোষিত খলিফা আবুবকর বাগদাদি প্রায়-মৃত বা ক্লিনিক্যালি ডেড অবস্থায় রয়েছে এবং তাকে ইহুদিবাদী ইসরাইলের একটি হাসপাতালে রাখা হয়েছে।